advertisement
advertisement

দর্শক কেন আপনাকে শুনবে? ভালো উপস্থাপক হওয়ার পাঠ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ণ
দর্শক কেন আপনাকে শুনবে? ভালো উপস্থাপক হওয়ার পাঠ

মৌসুমী আহমেদ লোপা, ফাহিম রহমান ও মৌসুমী মৌ।

advertisement

প্রথম আলো বন্ধুসভা ও অল ব্রডকাস্টার্স কমিউনিটির (এবিসি) যৌথ উদ্যোগে অনলাইনে অনুষ্ঠিত হয়েছে উপস্থাপনাবিষয়ক বিশেষ কর্মশালা। ‘প্রেজেন্টেশন অ্যান্ড বিয়ন্ড’ শিরোনামে কর্মশালার চতুর্থ সেশন অনুষ্ঠিত হয় ৩০ সেপ্টেম্বর। এতে ‘সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপনা’ বিষয়ে প্রশিক্ষণ দেন ক্রীড়া উপস্থাপক ফাহিম রহমান, যমুনা টিভির জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক মৌসুমী আহমেদ লোপা এবং উপস্থাপক ও অভিনয়শিল্পী মৌসুমী মৌ। এই লেখা তাঁদের বক্তব্যের প্রতিলিপি।

সঞ্চালনা করেন বন্ধুসভা জাতীয় পর্ষদের সভাপতি জাফর সাদিক।ফাহিম রহমান, ক্রীড়া উপস্থাপকপ্রেজেন্টেশনে আমরা একটা কনটেন্টকে উপস্থাপন করি। ব্যাপারটা অনেকটা এমন—ধরেন, আপনি কোনো একটা রেস্টুরেন্টে গেলেন, খাবার অর্ডার করলেন। এখন যে ওয়েটার বা ওয়েট্রেস খাবারটা আপনাকে সার্ভ করছেন, মূলত আমাদের উপস্থাপকের কাজটাও অনেকটা তেমন।রান্নাঘরে যে খাবারটা প্রস্তুত করা হয়েছে, সেটা কত সুন্দরভাবে পরিবেশন করা হচ্ছে—একজন উপস্থাপকেরও একই দায়িত্ব।

কারণ, খাবারটা যিনি গ্রহণ করবেন, তাঁর প্রথম ইমপ্রেশনটা তৈরি হচ্ছে খাবার সার্ভ করার সময়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর