advertisement
advertisement

শিল্প মন্ত্রণালয়: রাষ্ট্রায়ত্ত বেশির ভাগ শিল্পপ্রতিষ্ঠান লোকসানে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ণ
শিল্প মন্ত্রণালয়: রাষ্ট্রায়ত্ত বেশির ভাগ শিল্পপ্রতিষ্ঠান লোকসানে

আজ মঙ্গলবার শিল্প মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক হয়

advertisement

শিল্প মন্ত্রণালয়ের অধীন রাষ্ট্রায়ত্ত বেশির ভাগ শিল্পপ্রতিষ্ঠান চলছে লোকসানে। আজ মঙ্গলবার শিল্প মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে তিনটি করপোরেশনের অধীন থাকা শিল্পপ্রতিষ্ঠানগুলোর গত ২০২৫–২৬ অর্থবছরের আয়–ব্যয়ের হিসাব দেওয়া হয়েছে। সেখানে এ তথ্য পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কমিটিতে দেওয়া হিসাব অনুযায়ী, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) অধীন চালু থাকা নয়টি চিনিকলের মধ্যে কেরু অ্যান্ড কোম্পানি ছাড়া বাকি আটটি গত অর্থবছরে লোকসানে ছিল। এই করপোরেশনের অধীন রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানিও লোকসানে ছিল।সব মিলিয়ে গত অর্থবছরে বিএসএফআইসির ১৬টি প্রতিষ্ঠানের মোট আয় হয়েছে ১ হাজার ২২২ কোটি ৭৪ লাখ টাকা। আর মোট ব্যয় হয়েছে ১ হাজার ৫৭৬ কোটি ৭৮ লাখ টাকা।

এর আগের ২০২৪-২৫ অর্থবছরে আয় ছিল ৮৯৫ কোটি ১৬ লাখ টাকা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর