আইএমএসওতে সোনা জয়ের পর তাহমিদ হাসানসহ বাংলাদেশ দলের প্রশিক্ষকেরা
অনূর্ধ্ব-১৩ বছর বয়সী শিক্ষার্থীদের আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে (আইএমএসও) প্রথম স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় অনুষ্ঠিত ২৩তম আসরে অংশ নিয়ে দেশের ১৬ খুদে শিক্ষার্থীর ১৫ জনই পদক জয় করেছে। লাল-সবুজের প্রতিনিধিরা অর্জন করেছে ১টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ৭টি ব্রোঞ্জপদক। ২ থেকে ৭ অক্টোবর অনুষ্ঠিত এই আন্তর্জাতিক আসরে বিশ্বের ২৩টি দেশের চার শতাধিক শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।
আন্তর্জাতিক এই আয়োজনে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো অংশ নিয়ে বিজ্ঞানে প্রথম সোনা জয়ের গৌরব অর্জন করল। স্বর্ণপদকটি জিতেছে মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তাহমিদ হাসান।নিজের অনুভূতি প্রকাশ করে তাহমিদ বলে, ‘স্বর্ণপদক পাওয়ার ইচ্ছা নিয়েই এসেছিলাম। তত্ত্বীয়-২–এ কয়েকটি সাধারণ ভুল করে একটু দুশ্চিন্তা ছিল। কিন্তু ব্যবহারিক সেটা পুষিয়ে দিয়েছে।
সোনার পদক পেয়ে খুবই ভালো লাগছে।’বিজ্ঞান বিভাগে বাংলাদেশ দল একটি সোনাসহ চারটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জপদক পেয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।