advertisement
advertisement

মেসি–সভ্যতার অবসান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ণ
মেসি–সভ্যতার অবসান

আর্জেন্টিনার হয়ে শেষ অনুশীলনে লিওনেল মেসি

advertisement

বিদায়ী ম্যাচের আগে তাঁর ছবিগুলো দেখেছেন? না দেখাটা কঠিন। শুধু সংবাদমাধ্যমই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমের ফিডও তো মেসিময় হয়ে আছে গত দু-তিন দিন। হোটেলে ঢোকার সময় মেসি, আর্জেন্টিনা দলের সঙ্গে শেষ অনুশীলনে মেসি, সেটির ফাঁকে ফাঁকে একটু জিরিয়ে নেওয়ার সময় মেসি...। খেয়াল করেছেন হয়তো, প্রায় সব ছবিতেই একটা জিনিস কমন। লিওনেল মেসির মুখভরা হাসি।ছবিগুলো দেখে একটু কি খটকা লেগেছে? বিদায়ে না একটা বিষণ্ন সুর বাজে!

বিদায় রাগিণী মানেই তো বিষাদময় করুণ এক সুর। যাতে প্রচ্ছন্ন হয়ে থাকে কান্না। শুধু আর্জেন্টিনাতেই নয়, লিওনেল মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচের আগে যা বাজতে শুরু করেছে ফুটবল বিশ্ব জুড়েই। তাহলে মেসির মুখে বিষণ্নতার ছাপ নেই কেন?আর্জেন্টিনার হয়ে শেষবারের মতো মাঠে নামার প্রস্তুতির সময়ও লিওনেল মেসির মুখে হাসি। পরশু বুয়েনস এইরেসের এজেইজা ট্রেনিং কমপ্লেক্সেমেসিকে যেহেতু জিজ্ঞেস করার সুযোগ নেই, আমরা শুধু অনুমানই করতে পারি।

মেসির মুখের ওই হাসিতে হয়তো সব পেয়ে বিদায় নিতে পারার তৃপ্তি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর