পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প ছেড়ে ক্রিস্টিয়ানো রোনালদোর চলে যাওয়ার সেই বিস্ফোরক ঘটনার পর কেটে গেছে বেশ কিছুদিন। এত দিন পর পুরো ঘটনা নিয়ে মুখ খুলেছেন পর্তুগালের অধিনায়ক। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দিয়েছেন দীর্ঘ এক বিবৃতি। সেখানে ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত নিজের বক্তব্য তুলে ধরেছেন রোনালদো। ক্ষমা চেয়েছেন পর্তুগালের মানুষ, সমর্থক ও সতীর্থদের কাছে।
একই সঙ্গে বলেছেন, সম্পর্কের ক্ষেত্রে তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য।রোনালদোর দাবি, পর্তুগালের বর্তমান কোচ হোর্হে জেসুসের সঙ্গে তাঁর কয়েক দফা আলোচনার পরও কোচ প্রতিশ্রুতি রাখেননি। শেষ পর্যন্ত আরেকটি প্রতিশ্রুতির অপেক্ষা না করে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
তবে ক্যাম্প ছেড়ে যাওয়ার জন্য নিজের ভুল স্বীকার করে শাস্তি মেনে নেওয়ার কথাও বলেছেন পর্তুগালের ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড।রোনালদোর পুরো বিবৃতিটি পাঠকদের জন্য তুলে ধরা হলো।‘যেমনটা আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, জাতীয় দলের যাত্রার সর্বশেষ অধ্যায়কে ঘিরে ঘটে যাওয়া ঘটনাগুলো প্রথম পুরুষে এবং সরাসরি বর্ণনা করার সিদ্ধান্ত নিয়েছি।২০২৬ বিশ্বকাপের পর আমি পর্তুগালের মানুষের জন্য একটি বার্তা তৈরি করেছিলাম।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।