advertisement
advertisement

প্রতিকূলতা জয় করা সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘স্বপ্নসারথী’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬, ৩:৪৬ পূর্বাহ্ণ
প্রতিকূলতা জয় করা সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘স্বপ্নসারথী’

‘স্বপ্নসারথী’র কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দিচ্ছেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও এসইএলের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল আউয়াল। ৬ অক্টোবর ২০২৬

advertisement

প্রতিকূলতা জয় করে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সামাজিক সংগঠনগুলোর যৌথ প্ল্যাটফর্ম ‘স্বপ্নসারথী’।

মঙ্গলবার রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘স্বপ্নসারথী: সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান’ শীর্ষক এ আয়োজনে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়।জাতীয় সংগীতের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবনের সংগ্রাম, প্রতিবন্ধকতা জয় এবং ভবিষ্যৎ স্বপ্নের কথা তুলে ধরে।

পাশাপাশি শিক্ষকেরাও নিজেদের অভিজ্ঞতা প্রকাশ করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর