ভারত নারী ক্রিকেট দলের সবচেয়ে বড় দুই তারকা হারমানপ্রীত কৌর (বাঁয়ে) ও স্মৃতি মান্ধানা
সকালে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছের হারমানপ্রতি কৌর। আজ রাতেই ভারতের নারী দলের সব সংস্করণের অধিনায়ক করা হয়েছে স্মৃতি মান্ধানাকে। ২০১৮ সাল থেকে ভারতকে নিয়মিত নেতৃত্ব দিয়ে এসেছেন হারমানপ্রীত। বেশির ভাগ সময় তাঁর সহ-অধিনায়ক ছিলেন মান্ধানা।এর আগে ভারতকে ‘ভারপ্রাপ্ত দায়িত্বে’ চারটি ওয়ানডে ও ১৮টি টি-টুয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন তিনি।
ঘরোয়া ক্রিকেটে মহারাষ্ট্র ও উইমেন্স প্রিমিয়ার লিগে (ডব্লিউপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকেও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে তাঁর।অধিনায়ক হিসেবে মান্ধানার শুরুটা হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে। আগামী ১৬ অক্টোবর রায়পুরে শুরু হবে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। অধিনায়কত্ব পাওয়াকে ‘বিশেষ সম্মানের’ বলে উল্লেখ করেছেন মান্ধানা।
দায়িত্ব ছাড়ার আগে হারমানপ্রীতের অবদানের কথাও স্মরণ করেছেন তিনি।বিসিসিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, ‘হারমানপ্রীতের অবদান এবং এত বছর অধিনায়ক হিসেবে তিনি যে ভূমিকা রেখেছেন, সেটিও আমি স্বীকার করতে চাই।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।