ওয়ার্নার ব্রাদার্স স্টুডিও
কয়েক মাসের করপোরেট লড়াই, নেটফ্লিক্সের সঙ্গে প্রতিযোগিতা, মামলা ও নানা অনিশ্চয়তার পর শেষ পর্যন্ত এক হলো হলিউডের দুই বড় প্রতিষ্ঠান প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি। ১১১ বিলিয়ন ডলারের চুক্তি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। দুই প্রতিষ্ঠান এখন থেকে একসঙ্গে স্কাইড্যান্স করপোরেশন নামে পরিচালিত হবে। নতুন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড এলিসন।
ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির ঋণ গ্রহণসহ চুক্তিটির মোট মূল্য ১১১ বিলিয়ন ডলার। এর মধ্য দিয়ে একই ছাতার নিচে এল হলিউডের দুই বড় স্টুডিও; সিবিএস, সিএনএন, কমেডি সেন্ট্রাল, এমটিভি ও টিবিএসের মতো টেলিভিশন নেটওয়ার্ক এবং প্যারামাউন্ট প্লাস ও এইচবিও ম্যাক্সের মতো স্ট্রিমিং সেবা।নতুন স্কাইড্যান্সের বার্ষিক আয় প্রায় ৭০ বিলিয়ন ডলার হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে একই সঙ্গে প্রায় ৮০ বিলিয়ন ডলারের নিট ঋণের বোঝাও সামলাতে হবে তাদের।
চুক্তি সম্পন্ন হওয়ার পর ডেভিড এলিসন এক বিবৃতিতে বলেন, ‘আজকের দিনটি শুধু স্কাইড্যান্সের জন্য নয়, আমাদের পুরো শিল্পের জন্যই ঐতিহাসিক।’ এলিসন জানান, শুরু থেকেই তাঁদের লক্ষ্য ছিল ঐতিহ্যবাহী দুই স্টুডিওকে এক জায়গায় এনে আরও শক্তিশালী প্রতিযোগী তৈরি করা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।