advertisement
advertisement

ধর্ষণচেষ্টার অভিযোগে চেয়ারম্যানের উপস্থিতিতে কৃষকের ঘরে আগুন, লুটপাট


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ণ
ধর্ষণচেষ্টার অভিযোগে চেয়ারম্যানের উপস্থিতিতে কৃষকের ঘরে আগুন, লুটপাট

মাদারীপুরের কালকিনিতে শিশুধর্ষণচেষ্টার অভিযোগে এক কৃষকের বসতঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের মধ্যেরচর এলাকায়

advertisement

মাদারীপুরের কালকিনিতে শিশুধর্ষণচেষ্টার অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের উপস্থিতিতে এক কৃষকের বসতঘর, রান্নাঘর ও গোয়ালঘরে ভাঙচুর ও লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের মধ্যেরচর এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সাহেবরামপুর ইউনিয়নের একটি গ্রামের ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে কৃষক হাবুল শিকদারের (৫৫) বিরুদ্ধে। ঘটনা জানাজানি হলে স্থানীয় ইউপি চেয়ারম্যান মুরাদ সরদারের নেতৃত্বে সালিস করার উদ্যোগ নেওয়া হয়। এ জন্য আজ বিকেলে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে দুই পক্ষকে হাজির হতে বলা হয়।

তবে হাবুল শিকদার না আসায় সেখানে উত্তেজনার সৃষ্টি হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর