সাগুফতা হাউজিংয়ে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী জমির মালিকেরা। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে
রাজধানীর মিরপুরের সাগুফতা এন এম হাউজিংয়ের প্রায় ২২ কোটি টাকা মূল্যের ২৭ কাঠা জমি দখল করে রাখার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। মিরপুরের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মফিজুর রহমান মামুন, মশিউর রহমান ও মো. ইব্রাহিম এই দখলের নেপথ্যে রয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। আজ সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন নিজেদের জমির মালিক পরিচয় দেওয়া ব্যক্তিরা।
সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন মনজুর আলম নামে একজন। সংবাদ সম্মেলনে উপস্থিত লুৎফুল বারী, শামসুজ্জামান মন্টু, এ বি এম শওকত, নজরুল ইসলাম, শাহরিয়ার আহমেদ ও নুর ইসলামও নিজেদের জমির মালিক পরিচয় দেন। তাঁরা অভিযোগ করেন, জমিতে গেলে তাঁদেরকে গুলি করে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে।লিখিত বক্তব্যে মনজুর আলম বলেন, ৪০ থেকে ৫০ জন ব্যক্তি মিলে সাগুফতা হাউজিংয়ের ৯টি প্লটে মোট ২৭ কাঠা জমি কেনেন।
জমিগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় ২২ কোটি টাকা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।