advertisement
advertisement

সালমান আগা বাদ, পাকিস্তানের নতুন টি–টুয়েন্টি অধিনায়ক সাহিবজাদা ফারহান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ণ
সালমান আগা বাদ, পাকিস্তানের নতুন টি–টুয়েন্টি অধিনায়ক সাহিবজাদা ফারহান

সালমান আগা

advertisement

অধিনায়কত্ব হারিয়েছেন সালমান আগা। শুধু অধিনায়কের পদই নয়, পাকিস্তানের টি–টুয়েন্টি দল থেকে বাদ দেওয়া হয়েছে সালমানকে। এশিয়ান গেমসে রুপাজয়ী দলের অধিনায়ক সাহিবজাদা ফারহানকে অধিনায়ক করে আজ শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।৯, ১১ ও ১৩ অক্টোবর রাওয়ালপিন্ডিতে হবে সিরিজের তিন ম্যাচ।ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্যও আজ দল ঘোষণা করেছে পিসিবি।

টি–টুয়েন্টি সিরিজের পর হবে সাত ম্যাচের ওই টুর্নামেন্ট। টুর্নামেন্টের অন্য দুটি দল শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান খেলবে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে।২০২৪ সালে প্রথম পাকিস্তানের টি–টুয়েন্টি দলের অধিনায়কত্ব করেন সালমান। তাঁর অধীনে খেলা ৫০ ম্যাচের ৩১টিতে জেতে পাকিস্তান, হারে ১৮টিতে।

অন্য একটি ম্যাচ ফল দেখেনি।পাকিস্তান টি–টুয়েন্টি দল:সাহিবজাদা ফারহান (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, হাসান নেওয়াজ, মুহাম্মদ ইমরান রান্ধাওয়া, খাজা নাফি (উইকেটকিপার), মাজ সাদাকাত, নাসিম শাহ, রাজাউল্লাহ, সাইম আইয়ুব, মোহাম্মদ সালমান মির্জা, সাদাব খান ও সুফিয়ান মুকিম।পাকিস্তান ওয়ানডে দল:শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, সালমান আগা, আরাফাত মিনহাস, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, গাজী ঘোরি, হারিস রউফ, হাসান নেওয়াজ, নাসিম শাহ, রাজাউল্লাহ, সাদ বেগ, সাইম আইয়ুব, শাদাব খান ও সুফিয়ান মুকি...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর