দুবাইয়ের যুবরাজ হামদান বিন মোহাম্মদ আল মাকতুম ফ্লাইদুবাই ফ্লাইটের পাইলট স্মিথ মছারকে দেখতে হাসপাতালে যান
ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজ নিয়ন্ত্রণে নিয়ে তা ধ্বংস করার চেষ্টার অভিযোগ উঠেছে যে কো-পাইলট বা সহ-পাইলটের বিরুদ্ধে, তিনি সম্ভবত একাই এ কাজ করেছেন। প্রাথমিক তদন্তে এমনটাই উঠে এসেছে বলে মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের সূত্রে জানা গেছে। তদন্ত সম্পর্কে জানেন এমন একাধিক মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, পাইলটের ওপর হামলাকারী সহ-পাইলটের নাম হাম্মাম আল-হাম্মামি (২৯)।
তিনি কোনো সংগঠন বা সরকারের সদস্য হিসেবে নয়, বরং একজন ‘একাকী’ ছিলেন বলে মনে হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস ও এনবিসির প্রতিবেদনে এমনটাই উঠে এসেছে।ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত সপ্তাহে দাবি করেছিলেন, ওই পাইলট ‘ইসলামি চরমপন্থায় উদ্বুদ্ধ হয়ে হামলা চালিয়েছিলেন’।
ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছিলেন, তাঁরা সন্ত্রাসী সংগঠন ও শত্রুরাষ্ট্রগুলোর সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা তদন্ত করে দেখছেন।ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেছেন, সহ-পাইলট সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জিজ্ঞাসাবাদকারীদের বলেছেন, তিনি রাষ্ট্রীয় মালিকানাধীন এয়ারলাইনসে চাকরি পাওয়ার আগেই এ হামলার পরিকল্পনা করেছিলেন এবং বিমানটিকে তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরে আছড়ে ফেলার ইচ্ছা ছিল তাঁর।ইসরায়েলি কর্মকর্তারা আরও দাবি করেন, ওই সহ-পাইলট এই বছরের শেষের দিকে তেল আবিবগামী আরেকটি ফ্লাইট পরিচালনা করেছিলেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।