রাকুল প্রীত সিং
ভারতের আয়কর দপ্তরের সাম্প্রতিক তল্লাশি নিয়ে ছড়ানো খবরের মধ্যে নিজের নাম জড়িয়ে যাওয়ায় ক্ষুব্ধ রাকুল প্রীত সিং। অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যে তল্লাশি নিয়ে এত আলোচনা, সেটি তাঁর বিরুদ্ধে বা তাঁর সঙ্গে সম্পর্কিত ছিল না। শুধু তা-ই নয়, কোনো ধরনের অবৈধ বিদেশি অর্থ লেনদেন, বেনামি সম্পত্তি কিংবা দামি উপহার পাওয়ার অভিযোগও সরাসরি অস্বীকার করেছেন তিনি।
একই সঙ্গে তথ্য যাচাই না করে খবর প্রকাশের জন্য সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ও অনলাইন প্রতিবেদকদেরও সমালোচনা করেছেন। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া দীর্ঘ বিবৃতিতে রাকুল বলেন, খবরকে চাঞ্চল্যকর করার প্রবণতা দিন দিন বাড়ছে। অথচ প্রকাশের আগে তথ্য যাচাই করা হচ্ছে না।
তাঁর দাবি, এ ধরনের ভুল বা অনুমাননির্ভর খবর শুধু বিভ্রান্তিই ছড়ায় না, একজন মানুষের সুনাম ও পেশাজীবনও ক্ষতিগ্রস্ত করতে পারে।কী নিয়ে এত আলোচনাঘটনার সূত্রপাত গত ২৮ সেপ্টেম্বর।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।