advertisement
advertisement

নিউগিনিতে হামলা-ভাঙচুরে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, ৪:১৩ অপরাহ্ণ
নিউগিনিতে হামলা-ভাঙচুরে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন

advertisement

রাজধানীর ইসিবি চত্বরে ‘নিউগিনি প্রপার্টিজ লিমিটেড’-এর প্রকল্প ভাঙচুর, লুটপাট, চুরির মামলায় সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত।গতকাল রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (ডিএমপি) আমিনুল ইসলাম জুনাইদ শুনানি শেষে দুই হাজার টাকা মুচলেকায় এই জামিন মঞ্জুর করেন। আজ সোমবার ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) তারেক রহমান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল রিমান্ড শেষে আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।আদালত সূত্রে জানা গেছে, তিন দিনের রিমান্ড শেষে গতকাল মহিউদ্দিনকে আদালতে হাজির করা হয়। ওই দিন মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোয়েন্দা বিভাগের (ডিবি) পুলিশ পরিদর্শক জেহাদ হোসেন তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় আসামিপক্ষে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম খান জামিন চান।

শুনানি শেষে আদালত ২৮ অক্টোবর পর্যন্ত জামিন মঞ্জুর করে আদেশ দেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর