এম গাজিউল হক
এমজিএইচ গ্রুপের চেয়ারম্যান এম গাজিউল হক আজ সোমবার ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) প্রতিষ্ঠাকালীন পরিচালক ও সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি স্ত্রী সুলতানা হক, ছেলে ইবিএলের বর্তমান চেয়ারম্যান আনিস আহমেদ, মেয়ে আনিলা হকসহ আত্মীয়স্বজন, বন্ধু, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
আজ বাদ মাগরিব ঢাকার গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করার কথা।এম গাজিউল হক সিঙ্গাপুরভিত্তিক বহুজাতিক ব্যবসায়িক প্রতিষ্ঠান এমজিএইচ গ্রুপের চেয়ারম্যান ছিলেন।
২৩টির বেশি দেশে কার্যক্রম পরিচালনাকারী এই গ্রুপের ব্যবসার মধ্যে রয়েছে সমন্বিত সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, লো-কস্ট এয়ারলাইনসের জন্য টোটাল কার্গো ম্যানেজমেন্ট (টিসিএম), এয়ারলাইনসের গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম, আন্তসীমান্ত মালবাহী রেলসেবা, স্যাটেলাইট ফুলফিলমেন্ট সেন্টার (এসএফসি) পরিচালনা, এফএম রেডিও, চা ও রাবার বাগান, খাদ্য ও পানীয় এবং বাণিজ্যিক ব্যাংকিং।১৯৯৩ সালে তিনি ইবিএলের পরিচালনা পর্ষদে যোগ দেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।