advertisement
advertisement

ক্ষমতাবানের জন্য শিথিল, সাধারণের জন্য কঠোর—এই দ্বিচারিতা কেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, ৬:০৭ অপরাহ্ণ
ক্ষমতাবানের জন্য শিথিল, সাধারণের জন্য কঠোর—এই দ্বিচারিতা কেন

প্রতীকী ছবি

advertisement

সাম্প্রতিক সময়ে চুরি, ছিনতাই, ভাঙচুর, জমি দখল, মব আচরণ, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পারস্পরিক কাদা–ছোড়াছুড়ি, অশ্লীলতার ব্যাপক বিস্তার—সব মিলিয়ে আমাদের চারপাশে এক অস্থির পরিস্থিতি বিরাজ করছে। এসব কারণে মানুষের মনে অনিশ্চয়তা ও উদ্বেগ ভর করেছে।পত্রিকান্তরে প্রকাশ, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই, জমি দখল ও ভাঙচুরের ঘটনা ঘটছে।

কার জমি কে কবে দখল করেছিল, কেন করেছিল—তারা এখন সোচ্চার হয়েছে পুরোনো জমির দখল ফিরে পেতে। কেউ আবার প্রভাব খাটিয়ে অন্যের জমি নিজের করতে শুরু করেছে দখল–সন্ত্রাস। সংবাদমাধ্যমে অনেক সংবাদ না এলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এসব নিয়ে বেশ উত্তেজক শিরোনাম দেখা যায়—‘তোলপাড়’, ‘বিস্ফোরক’ ইত্যাদি সংবাদ। দিনদুপুরে কিংবা রাতের আঁধারে কারও সম্পদ ও নিরাপত্তার ওপর এ ধরনের আঘাত কারোই কাম্য নয়।তবে ভিন্ন চিত্রও রয়েছে।

কিছুদিন আগে ‘ইত্যাদি’ অনুষ্ঠানের একটি প্রতিবেদনের জন্য যমুনা নদীর তীরে আলমডাঙ্গা বলে একটি গ্রামে গিয়েছিলাম।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর