রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্স মিলনায়তনে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি (এফডিটি) বিভাগের ৪৫তম ব্যাচের জমকালো গ্র্যাজুয়েশন ফ্যাশন শো অনুষ্ঠিত হয়েছে গত শনিবার, ৩ অক্টোবর ২০২৬।
‘True Reflection: Our Journey’ প্রতিপাদ্যে আয়োজিত এ ফ্যাশন শোতে ৪৫তম ব্যাচের শিক্ষার্থীরা সমকালীন ফ্যাশনের বৈচিত্র্যময় পোশাক ও নকশা উপস্থাপনের মাধ্যমে আকর্ষণীয় রানওয়ে প্রেজেন্টেশন পরিবেশন করেন। চার বছরের একাডেমিক শিক্ষাজীবনে অর্জিত জ্ঞান, গবেষণা, সৃজনশীলতা ও কারিগরি দক্ষতাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীরা তাঁদের চূড়ান্ত ডিজাইন, ফ্যাশন কালেকশন ও পোর্টফোলিও প্রদর্শন করেন।
এর মধ্য দিয়ে একাডেমিক শিক্ষাজীবন থেকে পেশাগত ও সৃজনশীল চর্চায় উত্তরণের একটি চিত্রও তুলে ধরা হয়।এই আয়োজন ডিজাইন শিক্ষার অগ্রগতি, শিল্প খাত ও একাডেমিয়ার মধ্যে সহযোগিতা জোরদার এবং ভবিষ্যৎ পেশাজীবীদের অনুপ্রাণিত করার অঙ্গীকারকে প্রতিফলিত করে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।