সেগুনবাগিচায় দখলমুক্ত করা ফুটপাতের দেয়ালে শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা হয়েছে। ঢাকা, ০৫ অক্টোবর ২০২৬
সেগুনবাগিচায় দখলমুক্ত করা ফুটপাতের দেয়ালে শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা হয়েছে। ঢাকা, ০৫ অক্টোবর ২০২৬রাজধানীর সেগুনবাগিচায় দখলমুক্ত করা ফুটপাত নতুনভাবে সাজিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
পথচারীদের চলাচলের জন্য ফুটপাত সংস্কারের পাশাপাশি পাশের দেয়ালে আঁকা হয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি। আজ সোমবার সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি-সংলগ্ন এই ফুটপাতের সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম।ডিএসসিসি সূত্র জানিয়েছে, আগে ফুটপাতটির একাংশ বেদখলে ছিল।
দখলমুক্ত করার পর সেখানে নতুন ডাস্টবিন বসানো হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।