বেয়ার-থ্রোটেড বেলবার্ড
ব্রাজিলের সেরা দো মার পর্বতমালার ঘন জঙ্গলে এক অদ্ভুত আওয়াজ পাওয়া যেত। এই আওয়াজ এতটাই জোরালো যে শুনলে কান ঝালাপালা হয়ে যাওয়ার অবস্থা হয়। কোনো ধাতব বস্তুতে জোরে আঘাত করলে যেমন শব্দ হয়, এই বনের গাছপালার মধ্যে থেকে ঠিক তেমনই তীব্র শব্দ হতো।অনেক খোঁজাখুঁজির পর বিজ্ঞানীরা সেই আওয়াজের সন্ধান পেলেন। একটা পাখি এভাবে ডাকে। নাম তার বেয়ার-থ্রোটেড বেলবার্ড। মূলত স্ত্রী পাখিকে ডাকার জন্য এরা এত তীব্র শব্দে ডাকে।
মজার বিষয় হলো, পাখিটি আকারে একটি সাধারণ ঘুঘুর চেয়ে বড় নয়। অথচ এর গলার জোর এত। এর ডাকের আওয়াজ ড্রিল মেশিন কিংবা কাঠ কাটার মেশিনের শব্দের চেয়েও বেশি। এমনকি বিশালাকার হাতির ডাকের চেয়েও এর গলার আওয়াজ বেশি শক্তিশালী।সম্প্রতি অক্সফোর্ড একাডেমিকের ‘ইভোলিউশন’ সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা থেকে এই পাখির কথা জানা যায়।
ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস অ্যামহার্স্টের গবেষকেরা জানান, বেলবার্ড পাখি খালি গলায় ১২০ ডেসিবেলের চেয়েও বেশি জোরালো আওয়াজে ডাকতে পারে।বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে, এখন পর্যন্ত রেকর্ড করা পাখির ডাকের মধ্যে এটি অন্যতম জোরালো।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।