advertisement
advertisement

ফ্লাইদুবাইয়ের পাইলট কথা বললেন নেতানিয়াহুর সঙ্গে, নতুন কী তথ্য জানালেন তাঁকে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, ৬:২০ অপরাহ্ণ
ফ্লাইদুবাইয়ের পাইলট কথা বললেন নেতানিয়াহুর সঙ্গে, নতুন কী তথ্য জানালেন তাঁকে

ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মছার

advertisement

ফ্লাইদুবাইয়ের ফ্লাইটের উড়োজাহাজ ধ্বংস করার আপাত চেষ্টা ব্যর্থ করতে সাহায্য করা ভারতীয় ক্যাপ্টেন স্মিথ মছার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন। এ সময় ককপিটের সেই উত্তেজনাকর মুহূর্তগুলো সম্পর্কে ইসরায়েলি প্রধানমন্ত্রী যুদ্ধবাজ নেতানিয়াহুর কাছে তিনি নতুন কিছু তথ্য প্রকাশ করেছেন বলে দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাইয়ের বাসিন্দা পাইলট স্মিথ মছার দাবি করেছেন, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসরায়েলগামী উড়োজাহাজটিতে প্রথমে কোনো সমস্যা বা ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি ভেবেছিলেন। গতকাল রোববার উগ্র ইহুদিবাদী ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়ার সঙ্গে এক ভিডিও কলে ভারতীয় পাইলট মছার বলেন, ‘আমি ভেবেছিলাম উড়োজাহাজের কোনো সমস্যা হয়েছে। কিন্তু এরপর একের পর এক আঘাত আসতে শুরু করে।

তখনই আমি বুঝতে পারি, সমস্যা উড়োজাহাজে নয়, সমস্যা ককপিটে আমার সঙ্গে থাকা অন্য লোকটিকে নিয়ে।’ভারতীয় এই পাইলট এখন আবুধাবির একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।ইসরায়েল ও সৌদি আরবের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কো-পাইলট বা সহ-পাইলটের নাম হাম্মাম আল-হাম্মামি (২৯)।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর