মুসাফির ক্যাফের পর থেকেই আলোচনায় অভিনেত্রী বেদিকা পিন্টো। এবার তার নতুন ফ্যাশন লুকও কেড়েছে নজর। সাধারণ, স্বচ্ছন্দ ভ্যাকেশন স্টাইল থেকে একেবারে ভিন্ন পথে হাঁটলেন এই অভিনেত্রী।সম্প্রতি ছুটি কাটাতে মাদ্রিদে ছিলেন বেদিকা। ফুটবল ম্যাচ দেখা, শহর ঘুরে বেড়ানো, শাকিরার কনসার্ট উপভোগ কিংবা পছন্দের খাবার। সব মিলিয়ে বেশ স্বস্তির সময় কাটিয়েছেন অভিনেত্রী। সেই ভ্রমণের বেশির ভাগ সময়েই তার পোশাকে ছিল আরাম ও সহজ স্টাইলের ছাপ।
View this post on Instagram A post shared by Vedika Pinto (@vedikapinto) ব্যারেল-লেগ জিন্সের সঙ্গে স্ট্রাইপড টি-শার্ট, কটন ট্রাউজার্সের সঙ্গে রঙিন টপ কিংবা ব্যালে স্যান্ডাল ও সাধারণ থং স্যান্ডাল। ভ্যাকেশনের বেশির ভাগ লুকেই বেদিকাকে দেখা গেছে স্বচ্ছন্দ ও লো-কী স্টাইলে।
তবে সাম্প্রতিক ছবিতে যেন পুরোপুরি বদলে গেল সেই চেনা স্টাইল।করসেট টপে নতুন বেদিকানতুন লুকে বেদিকা বেছে নিয়েছেন পোলাইট সোসাইটির একটি চোখে পড়ার মতো ব্রাউন এনসেম্বল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।