নেপালে গত আগস্টে প্রাণঘাতী আকস্মিক বন্যা ও ভূমিধসের পর একটি স্কুলকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে এক অন্তঃসত্ত্বা নারী। হিমবাহের একটি অংশ গলে ভেঙে পরার কারণে ওই পাহাড়ি ঢলের সৃষ্টি হয়েছিল। ৭ সেপ্টেম্বর ২০২৬
ফিজিতে আজ সোমবার থেকে শুরু হচ্ছে ‘প্রি-কপ’ সম্মেলন।
ওই সম্মেলনে জাতিসংঘের জলবায়ুবিষয়ক প্রধান সাইমন স্টিয়েল বক্তৃতা করবেন।ওই বক্তব্যে সাইমন ‘চরম তাপে অন্তঃসত্ত্বা নারী ও তাঁদের নবজাতকদের ঝুঁকি ক্রমশ বৃদ্ধির’ বিষয়টি তুলে ধরবেন বলে জানিয়েছে এএফপি।ফিজির নাদি শহরে আয়োজিত ‘প্রি-কপ’ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় সাইমন এ বিষয়ে নতুন একটি জরিপের তথ্য তুলে ধরবেন বলেও জানা গেছে।ফিজিতে আজ ৫ অক্টোবর সোমবার থেকে ‘প্রি-কপ’ সম্মেলন শুরু হবে, ৮ অক্টোবর পর্যন্ত এ সম্মেলন চলবে।ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস জলবায়ু পর্যবেক্ষণ সংস্থার তথ্য বিশ্লেষণ করে এএফপি বলেছে, পশ্চিম ইউরোপ, সাহেল অঞ্চল ও মধ্য আমেরিকার প্রায় ৩৩টি দেশ (রেকর্ড রাখা শুরুর পর থেকে) এ বছর সবচেয়ে উষ্ণ জুলাই দেখেছে।সম্মেলনে জাতিসংঘের জলবায়ুবিষয়ক প্রধান সাইমন স্টিয়েলের বক্তব্য দেওয়ার আগে তিনি কী কী বিষয় নিয়ে বক্তব্য দিতে চলেছেন, এএফপি একটি প্রতিবেদনে সেসব বিষয় তুলে ধরেছে।সাইমন তাঁর বক্তব্যে ‘তাপমাত্রা যত বাড়ছে, গর্ভাবস্থায় ঝুঁকিও তত বাড়ছে’—বলবেন বলে ধারণা করা হচ্ছে।সাইমন তাঁর বক্তব্যে আরও বলবেন, ‘অন্তঃসত্ত্বা নারীদের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট চরম তাপমাত্রার সঙ্গে সময়ের আগে সন্তান জন্ম, মৃত সন্তান প্রসব, কম ওজনের শিশু জন্ম এবং মায়ের শারীরিক নানা জটিলতার সম্পর্ক ক্রমেই স্পষ্ট হচ্ছে।‘চিত্রটি স্পষ্ট এবং অত্যন্ত উদ্বেগজনক।
অন্তঃসত্ত্বা...
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।