মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত অগ্রগতির এই যুগে বৈশ্বিক নেতৃত্ব ধরে রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন একটি বিশেষ টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন। সুপার ইন্টেলিজেন্স ফোর্স নামের এই টাস্কফোর্স দেশের নিরাপত্তা রক্ষার পাশাপাশি এআই খাতে সরকারের বিভিন্ন দপ্তরের কাজ সমন্বয় করবে।
চীনসহ অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র যেন পিছিয়ে না পড়ে, তা নিশ্চিত করাই সুপার ইন্টেলিজেন্স ফোর্সের প্রধান লক্ষ্য।ডোনাল্ড ট্রাম্প তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে সুপার ইন্টেলিজেন্স ফোর্স গঠনের ঘোষণা দিয়ে জানান, যুক্তরাষ্ট্র যেন সুপার ইন্টেলিজেন্স খাতে বিশ্বজুড়ে তার শীর্ষ অবস্থান বজায় রাখে, তা নিশ্চিত করতে এই বাহিনী কাজ করবে। জাতীয় গোয়েন্দা পরিচালক জয় ক্লেটন এই বাহিনীর নেতৃত্ব দেবেন।
প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাসহ তিনি এই টাস্কফোর্সের কার্যক্রম পরিচালনা করবেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।