advertisement
advertisement

মুম্বাইয়ে ফিল্ম সিটিতে আগুন, ‘রামায়ণ’-এর সেট নিয়ে যা জানা গেল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬, ৮:৪৯ অপরাহ্ণ
মুম্বাইয়ে ফিল্ম সিটিতে আগুন, ‘রামায়ণ’-এর সেট নিয়ে যা জানা গেল

শুরুতে একাধিক গণমাধ্যমে ঘটনাটিকে ‘রামায়ণ’ ছবির সেটে অগ্নিকাণ্ড বলে উল্লেখ করা হলেও পরে ছবির টিম জানিয়েছে, আগুন তাদের সেটে লাগেনি

advertisement

মুম্বাইয়ের গোরেগাঁও ফিল্ম সিটিতে শুটিংয়ের জন্য নির্মিত একটি অস্থায়ী কাঠামোয় আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। গতকাল সোমবার বিকেলের এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে বৈদ্যুতিক সরঞ্জামসহ শুটিংয়ের বিভিন্ন উপকরণ ক্ষতিগ্রস্ত হয়েছে। শুরুতে একাধিক গণমাধ্যমে ঘটনাটিকে ‘রামায়ণ’ ছবির সেটে অগ্নিকাণ্ড বলে উল্লেখ করা হলেও পরে ছবির টিম জানিয়েছে, আগুন তাদের সেটে লাগেনি।

বৃহন্মুম্বাই পৌর করপোরেশন (বিএমসি) ও মুম্বাই ফায়ার ব্রিগেডের তথ্য অনুযায়ী, সোমবার বিকেল ৪টা ২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। ঘটনাস্থল গোরেগাঁও পূর্বের ফিল্ম সিটিতে রিলায়েন্স মিডিয়াওয়ার্কসের কাছে প্রাইম ফোকাস স্টুডিওর পেছনে। সেখানে নির্মিত একটি অস্থায়ী কাঠামোয় আগুন লাগে।

ঘটনাটিকে ‘লেভেল-ওয়ান’ অগ্নিকাণ্ড হিসেবে চিহ্নিত করা হয়।ফায়ার ব্রিগেডের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, আগুন মূলত অস্থায়ী কাঠামোর একটি পিসিআর বা প্রোডাকশন কন্ট্রোল ইউনিটের মধ্যে সীমাবদ্ধ ছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর