লিওনেল মেসি
আর একটি ম্যাচ। তারপরই শেষ।বাংলাদেশ সময় কাল ভোরে মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এ ম্যাচ দিয়েই আর্জেন্টিনার জার্সিতে শেষ হবে লিওনেল মেসির পথচলা। মাঠে মেসির আর্জেন্টিনার হয়ে পথচলা শেষ হলেও তাঁর পায়ের ছাপ থেকে যাবে আর্জেন্টিনার ফুটবলে। থাকবে চারটি শিরোপা। থাকবে অসংখ্য রেকর্ড।
এমন কিছু রেকর্ড আছে, যেগুলো ভাঙা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে থাকবে।আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা মেসিমেসির জাতীয় দলের গোলসংখ্যা এখন ১২৫। আর্জেন্টিনার হয়ে খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে তাঁর সবচেয়ে কাছে আছেন লাওতারো মার্তিনেজ। তাঁর গোলসংখ্যা ৪২।মেসির জাতীয় দলের গোলসংখ্যা এখন ১২৫সবচেয়ে বেশি ম্যাচআর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও মেসি। ২০৭ ম্যাচে আলবিসেলেস্তের প্রতিনিধিত্ব করেছেন তিনি।
শুধু আর্জেন্টিনার ইতিহাসেই নয়, পুরো লাতিন আমেরিকার খেলোয়াড়দের মধ্যেও জাতীয় দলের হয়ে এত বেশি ম্যাচ খেলার নজির নেই।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।