সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান
মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাবন্দী মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন নিষ্পত্তি করতে বাংলাদেশ বার কাউন্সিলকে নির্দেশনা দেওয়ার আবেদন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই আবেদন করেছেন আসামির আইনজীবী ও তাঁর বোন নাজনীন নাহার। এ ছাড়া সরকারি বিভিন্ন দপ্তরে থাকা ৫২টি বিষয়ের নথি চেয়ে আরেকটি আবেদন করেছে আসামিপক্ষ। আজ মঙ্গলবার ট্রাইব্যুনালে আবেদন দুটির শুনানি অনুষ্ঠিত হয়।
আগামীকাল বুধবার এ বিষয়ে আদেশের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এদিন জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।বিদেশি আইনজীবী নিয়োগের আবেদনের শুনানিতে আইনজীবী নাজনীন নাহার বলেন, যুক্তরাজ্যের নাইন বিআর চেম্বার্সের আইনজীবী স্টিভেন কে-কে নিয়োগ দিতে কারা কর্তৃপক্ষের মাধ্যমে গত ২২ জানুয়ারি বার কাউন্সিলে আবেদন করেছিলেন জিয়াউল আহসান। যাঁকে নিয়োগ দেওয়া হবে, তিনিও বার কাউন্সিলে চিঠি দিয়েছেন।
কিন্তু এখন পর্যন্ত আবেদনটি নিষ্পত্তি করা হয়নি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।