advertisement
advertisement

এবারের দুর্গাপূজা পুলিশের জন্য ‘অগ্নিপরীক্ষা’: ডিএমপি কমিশনার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬, ৮:৩৯ অপরাহ্ণ
এবারের দুর্গাপূজা পুলিশের জন্য ‘অগ্নিপরীক্ষা’: ডিএমপি কমিশনার

শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে পুলিশ কর্মকর্তা ও পূজা উদ্‌যাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। ডিএমপি সদর দপ্তর, ঢাকা। ৬ অক্টোবর ২০২৬

advertisement

এবারের শারদীয় দুর্গাপূজা পুলিশের জন্য ‘অগ্নিপরীক্ষা’ বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। তিনি বলেছেন, বর্তমান গণতান্ত্রিক সরকারের সময়ে প্রথমবারের মতো হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তাই প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদ্‌যাপন নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালন করবে ডিএমপি।আজ মঙ্গলবার সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার এ কথা বলেন। তিনি জানান, মহালয়াসহ দুর্গাপূজা চলাকালীন এবং প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর