advertisement
advertisement

কেনিয়ায় প্রথমবার ইবোলা শনাক্ত, কঙ্গোফেরত রোগীর মৃত্যু


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
কেনিয়ায় প্রথমবার ইবোলা শনাক্ত, কঙ্গোফেরত রোগীর মৃত্যু

ইবোলা মারাত্মক একটি রোগ। এতে মৃত্যুর হার অনেক বেশি

advertisement

কেনিয়ায় প্রথমবারের মতো প্রাণঘাতী ইবোলা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি কেনিয়ারই একজন নাগরিক। তিনি সাত বছর ধরে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) বসবাস করছিলেন। কঙ্গোয় প্রায় এক মাস আগে অসুস্থ হয়ে পড়ার পর সেখানকার কয়েকটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলে। এরপর দেশে ফেরার কয়েক দিনের মাথায় রাজধানী নাইরোবিতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

কেনিয়ার স্বাস্থ্যমন্ত্রী অ্যাডেন দুয়ালে জানান, ওই ব্যক্তি প্রথমে কঙ্গো থেকে সড়কপথে উগান্ডার রাজধানী কাম্পালায় যান। সেখান থেকে গত শনিবার একটি ফ্লাইটে তিনি নাইরোবি পৌঁছান। বিমানবন্দরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পর এক আত্মীয় তাঁকে শহরের নাইরোবি হাসপাতালে নিয়ে যান।

পরে সেখান থেকে তাঁকে করোনা মহামারির সময়ে তৈরি একটি বিশেষ আইসোলেশন কেন্দ্রে স্থানান্তর করা হয়।আইসোলেশন কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির জ্বর, কাঁপুনি, প্রচণ্ড ক্লান্তি ও দুর্বলতা, খাবার গিলতে ব্যথা এবং ত্বকের নিচে রক্তক্ষরণের মতো উপসর্গ দেখা দেয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর