advertisement
advertisement

মতিঝিলের হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ
মতিঝিলের হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

মতিঝিলের হিরাঝিল হোটেল

advertisement

রাজধানীর মতিঝিলের হিরাঝিল হোটেলকে তিন লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। হোটেলটির রান্নাঘর অপরিষ্কার, লেবেলবিহীন ঘি ব্যবহার এবং কর্মীদের স্বাস্থ্যসুরক্ষা উপকরণ না থাকাসহ বিভিন্ন অনিয়মের কারণে এ জরিমানা করা হয়। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, হোটেলটির রান্নাঘরের মেঝে নোংরা ও স্যাঁতসেঁতে ছিল। সেখানে ঢাকনাবিহীন ময়লার পাত্র পাওয়া গেছে। এ ছাড়া লেবেলবিহীন ঘি সংরক্ষণ ও ব্যবহার করতে দেখা যায়।

খাদ্যকর্মীদেরও কোনো স্বাস্থ্যসুরক্ষা উপকরণ ব্যবহার করতে দেখা যায়নি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।আজ বুধবার হোটেলটিতে অভিযানকালে হোটেল কর্তৃপক্ষ পানি পরীক্ষার সনদ ও পেস্ট কন্ট্রোলের প্রমাণ দেখাতে পারেনি। এসব অনিয়মের কথা স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী হোটেলটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপের নেতৃত্বে মতিঝিলে হিরাঝিল হোটেলে এ অভিযান চালানো হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর