advertisement
advertisement

বস্ত্র খাতের সমস্যা সমাধানে বিরোধী দলের সহযোগিতা চাইলেন বিটিএমএর নেতারা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬, ৯:২৮ অপরাহ্ণ
বস্ত্র খাতের সমস্যা সমাধানে বিরোধী দলের সহযোগিতা চাইলেন বিটিএমএর নেতারা

বিরোধী দলের নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের আমন্ত্রণে আজ মিন্টো রোডে তাঁর সরকারি বাসভবনে বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেলের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে

advertisement

বস্ত্র খাতের সমস্যা সমাধানে জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের কাছে নীতিসহায়তার জন্য সহযোগিতা চাইলেন বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএর শীর্ষ নেতারা। বিরোধী দলের নেতার আমন্ত্রণে আজ মঙ্গলবার মিন্টো রোডে তাঁর সরকারি বাসভবনে বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেলের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে। বিটিএমএর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিরোধী দলের নেতার কাছে বস্ত্র খাতের বর্তমান পরিস্থিতি, সম্ভাবনা ও বিদ্যমান চ্যালেঞ্জ তুলে ধরে বিটিএমএর প্রতিনিধিদল।

তারা বিরোধী দলের কাছে রপ্তানিমুখী শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল নিশ্চিতকরণ, বস্ত্র খাতের সক্ষমতা সংরক্ষণ, স্থানীয় মূল্য সংযোজন বৃদ্ধি, কর্মসংস্থান সুরক্ষা, বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও সংরক্ষণ, সরকারি রাজস্ব সুরক্ষা এবং বন্ড সুবিধার অপব্যবহার ও অবৈধ আমদানি প্রতিরোধ করতে প্রয়োজনীয় নীতিসহায়তার জন্য সহযোগিতা চায়।সভার শুরুতে বিরোধী দলের নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান জানান, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে বস্ত্র খাত সম্পর্কিত সব ধরনের উদ্যোগ ও নীতিসহায়তা বাস্তবায়নে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদানে কার্যকর ভূমিকা রাখবেন তিনি।শফিকুর রহমান আরও বলেন, সমন্বিত ও ভারসাম্যপূর্ণ নীতির মাধ্যমে বস্ত্র খাতকে শক্তিশালী করা এবং দেশের রপ্তানি সক্ষমতা ও শিল্পভিত্তি আরও দৃঢ করা সম্ভব।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর