advertisement
advertisement

তিন ড্রয়ের দিনে রংপুরের ত্রাতা আকবর, সেঞ্চুরি মাহফিজুলের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬, ৬:২৪ অপরাহ্ণ
তিন ড্রয়ের দিনে রংপুরের ত্রাতা আকবর, সেঞ্চুরি মাহফিজুলের

রংপুরকে বাঁচিয়ে দিয়েছেন আকবর আলী

advertisement

বরিশাল ও খুলনার ম্যাচের ফল হয়ে গেছে তিন দিনেই। জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের অন্য তিন ম্যাচই হয়েছে ড্র। আজ শেষ দিনে এই তিন ম্যাচের দুটিই শেষ হয়েছে তিন ইনিংস খেলা হয়ে।মিরপুরে রংপুরের ত্রাতা আকবর৬ রানেই ৩ উইকেট পড়ে গিয়েছিল রংপুরের। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঢাকার বিপক্ষে শেষ দিনে অল্প রানে অলআউট হয়ে গেলে ম্যাচটা তাদের হাত থেকে ছিটকেও যেতে পারত। কিন্তু রংপুরের জন্য ত্রাতা হয়েছেন অধিনায়ক আকবর আলী।

তাঁর ১৩২ বলে ৬৪ রানের ইনিংসে শেষ বেলা পর্যন্ত ব্যাট করে রংপুর লিড নেয় ২০৫ রানের। কিন্তু সেটি টপকাতে ঢাকা দিনের শেষবেলায় ৫ ওভারও ব্যাট করার সুযোগ পায়নি। ম্যাচ হয়ে যায় ড্র।দলের অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে এক প্রান্তে আগলে রাখেন আকবর। ৫৬ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা রংপুর ৪২ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল। সেখান থেকে দলের হাল ধরেন অধিনায়ক।

অন্য ব্যাটসম্যানদের মধ্যে চৌধুরী মোহাম্মদ রিজওয়ানই কিছুটা সঙ্গ দিতে পারেন আকবরকে, ৬৯ বল খেলে তিনি করেন ২৭।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর