সংবিধান সংশোধন–সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন
জুলাই গণ–অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি দাবি করেছেন ওই অভ্যুত্থানে শহীদ পরিবারের প্রতিনিধি ও আহত জুলাই যোদ্ধারা। সংবিধানের প্রস্তাবনায় এই স্বীকৃতির বিষয়টি অন্তর্ভুক্ত করারও দাবি জানিয়েছেন কেউ কেউ। আজ মঙ্গলবার সংবিধান সংশোধন–সম্পর্কিত বিশেষ কমিটির সঙ্গে মতবিনিময়ে এ দাবি জানানো হয়। অবশ্য কমিটি বলেছে, জুলাই গণ–অভ্যুত্থানের স্বীকৃতি সংবিধানে থাকবে।
তবে প্রস্তাবনায় না রেখে সংবিধানের তফসিলে এটা অন্তর্ভুক্ত করার কথা বলেছে কমিটি। আজ বিকেলে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ ব্যক্তিদের পরিবারের প্রতিনিধি ও আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করে বিশেষ কমিটি। এতে মোট ৬৩ জন অংশ নেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, মতবিনিময়ে মোট ৬৫ জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাঁদের সবাই অংশ নেননি। তবে আমন্ত্রণ না পেয়েও ১৪ জন মতবিনিময়ে অংশ নেন।
বৈঠকে বক্তাদের বেশির ভাগই জুলাই গণ–অভ্যুত্থানের সাংবিধানিক সুরক্ষা, জুলাই গণ–অভ্যুত্থানের দায়মুক্তি ও জুলাই হত্যাকাণ্ডের বিচার ত্বরান্বিত করার দাবি জানান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।