রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে তাঁর কার্যালয়ে হেনস্থা করে এক দল লোক। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে ঘেরাও কর্মসূচি দিয়ে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁর কাছ থেকে একটি কাগজে জোর করে স্বাক্ষর নেয়। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে এ ঘটনা ঘটে।পরে বিকেলে জাওয়াদুল হক রাজশাহী মেডিকেল কলেজের পেছনে তাঁর গেস্ট হাউসের সামনে সংবাদ সম্মেলনে বলেন, কাগজটি কী, তা তাঁকে পড়তে দেওয়া হয়নি।
লাঞ্ছিত হওয়ার ভয়ে তিনি ওই কাগজে সই করেন। তাঁর ধারণা, কাগজটি ছিল পদত্যাগপত্র। যাঁরা জোর করে স্বাক্ষর নিয়েছেন, তাঁদের চিনতে পারেননি।জাওয়াদুল হক অভিযোগ করেন, তাঁর ব্যক্তিগত সহকারীকে (পিএস) শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। পরে তাঁকেও কার্যালয় থেকে বের করে দেওয়া হয়।আজ বেলা ১১টার দিকে ‘রাজশাহী আপামর ছাত্রজনতা’র ব্যানারে ‘উপাচার্য ঘেরাও কর্মসূচি’ নিয়ে হাজির হন এক দল লোক। তাঁরা স্লোগান দিতে দিতে ভবনের ভেতর ঢোকেন।
সেখানে নিচে তাঁরা বক্তব্য দেন।প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, রাজশাহী মহানগর কৃষক দলের সভাপতি শরফুজ্জামান শামীমের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে আসে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।