লিওনেল মেসি
কেউ কৃতজ্ঞ। কেউ স্মৃতিকাতর। কেউ আবার ভাবতেই পারছেন না, লিওনেল মেসিকে ছাড়া আর্জেন্টিনাকে দেখতে কেমন লাগবে। মেসির সতীর্থ থেকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি, ফিফা সভাপতির কথায়ও ফিরে এসেছে একই অনুভূতি—মেসি চলে যাচ্ছেন, কিন্তু তাঁর রেখে যাওয়া গল্প থেকে যাবে চিরকাল।
মেসির বিদায়ে কে কী বলছেন, দেখে নেওয়া যাক।আনহেল দি মারিয়াআমি শুধু জানি, তোমাকে দেখতে, উপভোগ করতে এবং এতগুলো বছর জাতীয় দলে তোমার সঙ্গে ভাগ করে নিতে পারার জন্য আমি সঠিক শতাব্দীতে জন্মেছি।লিওনেল মেসি ও আনহেল দি মারিয়ারদ্রিগো দি পলশুধু ধন্যবাদ। সর্বকালের সেরা, তোমাকে ধন্যবাদ আমাদের এত বেশি আনন্দ দেওয়ার জন্য।
তুমি কল্পনাও করতে পারবে না, কত হাসি তুমি আমাদের উপহার দিয়েছ।লিওনেল মেসি ও এনজো ফার্নান্দেজএনজো ফার্নান্দেজপরেরবার ক্যাম্পে এসে তোমাকে ১০ নম্বর জার্সি পরে দেখতে না পাওয়াটা কল্পনা করাই কঠিন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।