advertisement
advertisement

সুরক্ষিত স্বাস্থ্য, উচ্ছল তারুণ্য: কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় পাওয়ার অব শির বিশেষ আয়োজন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬, ৮:৫১ অপরাহ্ণ
সুরক্ষিত স্বাস্থ্য, উচ্ছল তারুণ্য: কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় পাওয়ার অব শির বিশেষ আয়োজন

অনুষ্ঠানে ছাত্রীদের সঙ্গে অতিথিরা

advertisement

নারীর স্বাস্থ্যসচেতনতা বাড়াতে পিসিওএস, বন্ধ্যাত্ব, স্তন ক্যানসার ও কিশোরীদের মাসিককালীন স্বাস্থ্য নিয়ে বিশেষ আয়োজন করেছে পাওয়ার অব শি ট্রাস্ট।

এই অনুষ্ঠানে অংশ নেন চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী ও নারী উদ্যোক্তারা।নারীর স্বাস্থ্যকে ঘিরে সামাজিক সংকোচ, ভুল ধারণা ও নীরবতা ভাঙার লক্ষ্যে পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম (পিসিওএস), বন্ধ্যাত্ব, স্তন ক্যানসার এবং কিশোরীদের মাসিককালীন স্বাস্থ্য বিষয়ে বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে পাওয়ার অব শি ট্রাস্ট।মঙ্গলবার ৬ অক্টোবর রাজধানীর সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নারীর প্রজননস্বাস্থ্য, পিসিওএস, বন্ধ্যাত্ব, স্তন ক্যানসার শনাক্তকরণ ও চিকিৎসা এবং কিশোরীদের মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা।

একই সঙ্গে শিক্ষার্থী কিশোরীদের মধ্যে প্যাড ব্যাংক উপহার দেওয়া হয়।অনুষ্ঠানে ছাত্রীদের সঙ্গে অতিথিরাঅনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম খান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর