advertisement
advertisement

ইএসডিওতে চাকরির সুযোগ, শুরুতেই ৪৬ হাজার টাকা বেতন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬, ৮:০৮ অপরাহ্ণ
ইএসডিওতে চাকরির সুযোগ, শুরুতেই ৪৬ হাজার টাকা বেতন

advertisement

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন’ (ইএসডিও) তাদের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির শাখা পরিচালনায় জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে ৩০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীরা শুরুতেই মাসিক ৪৬,০০০ টাকা বেতন পাবেন। প্রার্থীরা অনলাইনে ২০ অক্টোবরের মধ্যে আবেদন করতে পারবেন।

সংক্ষিপ্ত তথ্য প্রতিষ্ঠানের নাম: ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার। পদসংখ্যা: ৩০টি। চাকরির ধরন: ফুল টাইম (অফিস)। শিক্ষানবিশকাল: ৬ মাস। মাসিক বেতন: ৪৬,০০০ টাকা। কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে (ইএসডিওর যেকোনো কর্মস্থল)।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।দুই মাসে ক্যাডার হওয়া কঠিন, কিন্তু অসম্ভব নয়অভিজ্ঞতাএমআরএ ও পিকেএসএফ-এর সহযোগী প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠপর্যায়ে ব্রাঞ্চ বা ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে শাখা পরিচালনায় কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর