advertisement
advertisement

লালমনিরহাটে এবি পার্টির নেতার বাড়ির সীমানাপ্রাচীর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬, ৭:৪২ অপরাহ্ণ
লালমনিরহাটে এবি পার্টির নেতার বাড়ির সীমানাপ্রাচীর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

লালমনিরহাটে এবি পার্টির নেতা ফিরোজ কবিরের বাড়ির সীমানাপ্রাচীর ভেঙে দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে শহরের বিডিআর হাট রোডে

advertisement

লালমনিরহাটে জমিজমা–সংক্রান্ত বিরোধের জেরে আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় সহপ্রকাশনা সম্পাদক ফিরোজ কবিরের বাড়ির সীমানাপ্রাচীর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দুপুরে শহরের বিডিআর হাট রোডে এ ঘটনা ঘটে। ফিরোজের প্রতিবেশী ও জাতীয়তাবাদী সাইবার দল নামের একটি সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ফরহাদ আহমেদ ওরফে সম্রাটের নেতৃত্বে এ ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।

এ সময় বাধা দিলে ফিরোজের ভাই আইনজীবী মো. হুমায়ুন কবির ও তাঁর স্ত্রীকে মারধর করা হয়। এ ঘটনায় আজ মঙ্গলবার লালমনিরহাট সদর থানায় হুমায়ুব কবির একটি লিখিত অভিযোগ দিয়েছেন।লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ফরহাদ আহমেদের নেতৃত্বে ৭০ থেকে ৮০ জনের একটি দল দেশি অস্ত্র ও বুলডোজার নিয়ে এসে ফিরোজদের বাড়ির দক্ষিণ দিকে পাকা সড়কের পাশের ফটক ও সীমানাপ্রাচীর ভেঙে দেন। এ সময় হুমায়ুন কবির বাধা দিলে তাঁকে মারধর করতে করতে সরিয়ে দেওয়া হয়।

এ সময় হুমায়ুনের স্ত্রীকেও মারধর করা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর