advertisement
advertisement

বরিশাল আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ
বরিশাল আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

মারা যাওয়া নাজমুল হক বরিশাল সরকারি মহিলা কলেজের কোষাধ্যক্ষ ছিলেন

advertisement

বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ১০ তলা ভবন থেকে পড়ে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। মারা যাওয়া নাজমুল হক (৩০) বরিশাল সরকারি মহিলা কলেজের কোষাধ্যক্ষ ছিলেন। তিনি বরিশাল নগরের কাশীপুর হাইস্কুলসংলগ্ন এলাকার এনামুল হকের ছেলে। পুলিশ জানায়, মঙ্গলবার আদালতের কার্যক্রম চলাকালে বিকেল পৌনে চারটার দিকে বরিশাল চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ওপর থেকে এক যুবক নিচে পড়ে যান।

শব্দ শুনে তাৎক্ষণিক আদালতে অবস্থানকারী বিচারপ্রার্থী ও অন্যান্য লোকজন সেখানে ছুটে আসেন।হাফিজা আক্তার, নাজমুল হকের সহকর্মীনাজমুল হকের বরিশাল আদালতে কোনো মামলা ছিল বলে আমাদের জানা নেই। তবে কয়েক মাস আগে তাঁর স্ত্রীর সঙ্গে ডিভোর্স হওয়ার পর ঢাকার সিএমএম আদালতে একটি মামলা রয়েছে বলে আমরা জানি।

এর চেয়ে বেশি কিছু জানি না।খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসেন এবং গুরুতর অবস্থায় পুলিশ নাজমুলকে উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর