সুনামগঞ্জের দিরাই উপজেলার স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়েরা
সুনামগঞ্জের দিরাই উপজেলা স্টেডিয়ামে আজ সোমবার বিকেলে অনুষ্ঠেয় মেয়েদের প্রীতি ফুটবল খেলা একটি পক্ষের আপত্তির মুখে স্থগিত করেছেন আয়োজকেরা।আয়োজক সংগঠন স্বপ্নচূড়া স্পোটিং ক্লাবের সভাপতি ও কোচ রাকিব আহমেদ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, আজ বিকেল সাড়ে চারটায় দিরাই স্টেডিয়ামে সিলেটের জারা স্পোটিং ক্লাবের মেয়েদের সঙ্গে স্বপ্নচূড়া স্পোটিং ক্লাবের মেয়েদের প্রীতি ফুটবল খেলা হওয়া কথা ছিল।
তিনি পাঁচ দিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি জানান।রাকিব আহমেদ ভূঁইয়ার ভাষ্য, গতকাল রোববার সিলেটের দলের কর্মকর্তা ও খেলোয়াড়েরা দিরাইয়ে চলে এসেছেন। কিন্তু রাতে তিনি জানতে পারেন, কিছু লোক ইউএনও অফিসে গিয়ে এই ফুটবল খেলা বন্ধের দাবি জানিয়ে এসেছেন। তাঁরা ফেসবুকে একটি ভিডিও দিয়েছেন। এরপর তিনি ইউএনওর সঙ্গে যোগাযোগ করেছেন।
আজ সকালে ইউএনও বলেছেন, যেহেতেু দুটি পক্ষই দিরাইয়ের বাসিন্দা, তাই আলাপ-আলোচনার মাধ্যমে সমঝোতা করে খেলতে হবে, না হলে খেলা স্থগিত করতে হবে।গতকাল রাতে ইউএনও সনজীব সরকারের সঙ্গে দেখা করে খেলার নামে ‘অশ্লীলতা’ বন্ধের দাবি জানান দিরাই পৌর এলাকার চন্ডিপুর এলাকার বাসিন্দা মাওলান শরিফ উদ্দিনসহ কয়েকজন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।