advertisement
advertisement

রিভিও স্ক্যানার অ্যাপ: মবিল ইঞ্জিন অয়েলের অথেনটিসিটি যাচাই করবেন ক্রেতারাই


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, ৪:৩০ অপরাহ্ণ
রিভিও স্ক্যানার অ্যাপ: মবিল ইঞ্জিন অয়েলের অথেনটিসিটি যাচাই করবেন ক্রেতারাই

ইঞ্জিনের সুরক্ষা, দীর্ঘস্থায়িত্ব এবং সর্বোচ্চ পারফরম্যান্সের জন্য উদ্যোগ নিয়েছে এমজেএল বাংলাদেশ পিএলসি

advertisement

গাড়ি বা মোটরসাইকেলের ইঞ্জিন সুরক্ষিত রাখতে এবং সেরা পারফরম্যান্স নিশ্চিত করতে এমজেএল বাংলাদেশ পিএলসি নিয়ে এল মবিল ইঞ্জিন অয়েলের জন্য নতুন সুরক্ষা সিল (সিকিউরিটি সিল)। সিলে থাকা কিউআর কোডটি ‘রিভিও স্ক্যানার অ্যাপ’ (REVEO Scanner App) দিয়ে স্ক্যান করার পর স্ক্রিনে একটি ভিজ্যুয়াল ইফেক্ট অ্যানিমেশন দেখা যাবে। এরপর একটি সফল ভেরিফিকেশন মার্কসহ স্ক্রিনে ক্রেতার হাতে থাকা মবিল পণ্যের বিস্তারিত তথ্য চলে আসবে।

যা নিশ্চিত করবে ক্রয়কৃত পণ্যটির খাঁটিত্ব (অথেনটিসিটি)।অ্যাপ এবং গুগল প্লে স্টোর থেকে রিভিও স্ক্যানার অ্যাপটি সরাসরি ডাউনলোড করা যাবে।

বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট থেকে।এ ছাড়া পর্যাপ্ত আলোতে মবিলের ক্যানটি ডানে বা বামে হালকাভাবে কাত করলে সিলের ওপর থাকা ‘এমজেএল’ (MJL) মার্কটি রূপালি থেকে সোনালি হয়ে যাবে এবং একটি টিক চিহ্ন (✓) দেখা যাবে।পর্যাপ্ত আলোতে মবিলের ক্যানটি ডানে বা বামে হালকাভাবে কাত করলে সিলে থাকা ‘গিয়ার’ (Gear) মার্কটি কমলা থেকে উজ্জ্বল সবুজে পরিবর্তিত হবে।বাড়তি সুরক্ষার জন্য সিল ছাড়াও আছে আরপিএলক্যানের ক্যাপ খোলার পর দেখা যাবে ক্যানের মুখে লাগানো রিং পিল লাইনার (RPL), যা একবার ছিঁড়ে ফেললে পুনরায় লাগানো যায় না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর