advertisement
advertisement

আর্জেন্টিনা দলে শেষবারের অনুশীলনে মেসি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, ৬:২৭ পূর্বাহ্ণ
আর্জেন্টিনা দলে শেষবারের অনুশীলনে মেসি

আর্জেন্টিনার অনুশীলনে মেসি

advertisement

শেষ সময়টা এসেই গেল। আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের আগে শেষবারের মতো জাতীয় দলের অনুশীলনে নামলেন লিওনেল মেসি। বুধবার বাংলাদেশ সময় ভোরে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামার আগে শেষ অনুশীলন করেছে আর্জেন্টিনা।আগেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়া মেসি শেষ ম্যাচের জন্য যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনায় পৌঁছেছেন দুই দিন আগে। ছিলেন নিজের শহর রোজারিওতে।

এরপর গতকাল বুয়েনস এইরেসে ফিরে যোগ দিয়েছেন আর্জেন্টাইন ফূটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অনুশীলন মাঠে। আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলার জন্য বুয়েনস এইরেসে লিওনেল মেসিসামাজিক যোগাযোগমাধ্যমে মেসির জাতীয় দলে যোগদানের কয়েকটি ছবি প্রকাশ করে আর্জেন্টিনা দলের পক্ষ থেকে লেখা হয়েছে ‘সিনিয়র টিমে স্বাগত, অধিনায়ক’। সঙ্গে লেখা হয় ‘ভরপুর রোমাঞ্চ’। পোস্টটি প্রকাশের পরপরই সেটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

পরে মেসির বল পায়ে অনুশীলনের ছবিও প্রকাশ করে এএফএ।এবারের ফিফা উইন্ডোয় প্রথমে বলিভিয়ার বিপক্ষে, এরপর বুরকিনা ফাসোর বিপক্ষে মেসিকে ছাড়াই খেলেছে আর্জেন্টিনা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর