advertisement
advertisement

বৈচিত্র্যে চাঙা নুডলসের বাজার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬, ১:৩০ অপরাহ্ণ
বৈচিত্র্যে চাঙা নুডলসের বাজার

ছবি: এআই

advertisement

দেশে প্রতিদিনের খাবারের তালিকায় এখন অন্যতম জনপ্রিয় অনুষঙ্গ নুডলস। শহর ছাড়িয়ে গ্রামবাংলায়ও চটজলদি প্রস্তুতযোগ্য এই খাবারের চাহিদা দিন দিন বাড়ছে। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, দেশে নুডলস খাওয়ার হার ও সার্বিক ভোগের পরিমাণ ধারাবাহিকভাবে ঊর্ধ্বমুখী।

একসময় যা মূলত বিকেলের বিশেষ নাশতা হিসেবে গণ্য হতো, তা এখন অসংখ্য পরিবারে প্রতিদিনের সহজ ও তৃপ্তিদায়ক খাবারের স্থান করে নিয়েছে।খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর বিশ্লেষণ অনুযায়ী, সাম্প্রতিক সময়ে দেশের নুডলসের বাজারে দুটি বড় পরিবর্তন ঘটে চলেছে। প্রথমত, নতুন নতুন পরিবারে নুডলস খাওয়ার প্রচলন তৈরি হওয়া এবং দ্বিতীয়ত, পুরোনো ভোক্তাদের মধ্যে এর খাওয়ার পরিমাণ বৃদ্ধি পাওয়া।

বাজারে সবচেয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা যাচ্ছে গ্রাম অঞ্চলে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর