advertisement
advertisement

মেটার নতুন এআই এজেন্টের মাধ্যমে ইন্টারনেট–দুনিয়ায় বিশৃঙ্খলার শঙ্কা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬, ২:৫১ অপরাহ্ণ
মেটার নতুন এআই এজেন্টের মাধ্যমে ইন্টারনেট–দুনিয়ায় বিশৃঙ্খলার শঙ্কা

মেটার তৈরি মিউজ এআই এজেন্ট ব্যবহারকারীদের হয়ে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন কাজ করে দিতে পারে

advertisement

প্রযুক্তি–দুনিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন যুগে ব্যবহারকারীদের দৈনন্দিন কাজ সহজ করতে সম্প্রতি ‘মিউজ’ নামের নতুন এআই এজেন্ট উন্মুক্ত করেছে মেটা। নিজে নিজে ওয়েব ব্রাউজ, জিমেইল ব্যবহার, ক্যালেন্ডার পরিচালনা এমনকি অনলাইনে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটার মতো জটিল কাজও করতে পারে এআই এজেন্টটি।

তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, এ ধরনের স্বয়ংক্রিয় এআই এজেন্ট ইন্টারনেট অবকাঠামোয় বড় ধরনের বিশৃঙ্খলা ও নিরাপত্তা–সংকট তৈরি করতে পারে।মেটার তথ্যমতে, মিউজ এআই এজেন্ট ব্যবহারকারীদের হয়ে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন কাজ করে দিতে পারে। তবে মিউজের স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন কাজ করার ক্ষমতাকে নিয়ন্ত্রণহীন গাড়ির সঙ্গে তুলনা করেছেন এমআইটির সহযোগী অধ্যাপক রমেশ ভাস্কার।

তাঁর মতে, কোনো সুনির্দিষ্ট নিয়ম বা ট্রাফিক আইন ছাড়া রাজপথে শত শত গাড়ি ছেড়ে দেওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে, যা সাধারণ মানুষের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর