advertisement
advertisement

নুডলসের চার হাজার বছরের বিশ্বভ্রমণ, চীনের রাজপ্রাসাদ থেকে বাঙালির রান্নাঘর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ণ
নুডলসের চার হাজার বছরের বিশ্বভ্রমণ, চীনের রাজপ্রাসাদ থেকে বাঙালির রান্নাঘর

advertisement

স্কুলফেরত শিশুর মুখে হাসি ফোটানো কিংবা ব্যাচেলর–জীবনের রাত জাগা প্রজেক্টের সঙ্গী—সবখানেই নুডুলসের বিকল্প মেলা ভার। বৃষ্টিমুখর বিকেলে ধোঁয়া ওঠা এক বাটি গরম নুডলস যেন পরম তৃপ্তির নাম। একসময় যা ছিল নিছকই এক ভিনদেশি শৌখিন খাবার, তা বেশ কিছুদিন ধরে বাঙালির প্রাত্যহিক খাদ্যতালিকার অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। কিন্তু কীভাবে এই লম্বাটে ও প্যাঁচানো খাবারটি বিশ্বজয়ের সীমানা পেরিয়ে আমাদের রান্নাঘরে স্থান করে নিল?

কেমন ছিল এর বৈশ্বিক ইতিহাস; আর কীভাবেই–বা বাংলাদেশে গড়ে উঠল হাজার কোটির বাজার? নুডলসের জন্মস্থান নিয়ে ঐতিহাসিকদের মধ্যে নানা বিতর্ক থাকলেও বর্তমানে তাঁরা প্রায় একমত যে এর আসল উৎপত্তিস্থল চীন। ২০০৫ সালে উত্তর-পশ্চিম চীনের লাজিয়া এলাকায় প্রত্নতাত্ত্বিক খননে উদ্ধার করা হয় প্রায় চার হাজার বছরের পুরোনো এক বাটি নুডলসের জীবাশ্ম। প্রাচীন হান রাজবংশের আমলে এটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

পরবর্তী সময়ে বিখ্যাত সিল্ক রোড ধরে এই খাবার ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর