advertisement
advertisement

স্বজনদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসেছিল কিশোরী, অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে মৃত্যু


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬, ৩:৪৩ অপরাহ্ণ
স্বজনদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসেছিল কিশোরী, অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে মৃত্যু

ব্যাটারিচালিত অটোরিকশায় ওড়না পেঁচিয়ে মৃত্যু হয় কিশোরী সীমা আক্তারের

advertisement

কক্সবাজারে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহরের সুগন্ধা পয়েন্ট–সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত কিশোরীর নাম সীমা আক্তার (১৭)। সে কুমিল্লার দেবীদ্বার উপজেলার বড় আলমপুর এলাকার মাহাবুব আলমের মেয়ে। ওই এলাকার একটি মাদ্রাসায় আলিম দ্বিতীয় বর্ষে পড়ত সে।

পরিবার ও স্বজনদের সঙ্গে সে কক্সবাজার বেড়াতে আসে।সৈকতে দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসনের বিচ কর্মী মাহবুব আলম বলেন, স্বজনদের সঙ্গে অটোরিকশায় করে যাওয়ার সময় সীমা আক্তারের ওড়না পেছনের একটি চাকায় পেঁচিয়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। পরে দ্রুত তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।

সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত কিশোরীর পরিবারের এক সদস্য জানান, গতকাল সোমবার সকাল ছয়টার দিকে দেবীদ্বারের বড় আলমপুর থেকে ১৭ জনের একটি দল কক্সবাজারে বেড়াতে আসে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর