advertisement
advertisement

‘বিশেষ মুহূর্তগুলো মিস করব’—মেসির আবেগঘন বার্তা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬, ৩:১৭ অপরাহ্ণ
‘বিশেষ মুহূর্তগুলো মিস করব’—মেসির আবেগঘন বার্তা

অনুশীলনে লিওনেল মেসি

advertisement

বিদায়ের সময়টা বোধ হয় এমনই। মাঠে দাঁড়িয়ে থাকলেও মনে হয়, সময়টা একটু থেমে যাক। সতীর্থদের সঙ্গে আরও কিছুক্ষণ থাকা হোক, পরিচিত জার্সিটাও যেন গায়ে থেকে যায় আরও কিছুদিন! কিন্তু ফুটবলে কিছু মুহূর্ত আসে, যেগুলো চাইলেও ধরে রাখা যায় না। লিওনেল মেসির জন্য তেমনই একটি মুহূর্ত এসে দাঁড়িয়েছে দরজায়।আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে নিজের শেষ ম্যাচ খেলতে নামার ২৪ ঘণ্টারও কম সময় আগে শেষবারের মতো অনুশীলন করেছেন মেসি।

আলবিসেলেস্তেদের সঙ্গে সেই শেষ অনুশীলনের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে আবেগঘন এক বার্তাও দেন মেসি। ছবিগুলোর সঙ্গে ক্যাপশনে মেসি লিখেছেন, ‘আমি জানি এই বিশেষ মুহূর্তগুলো মিস করব।’কথাটা ছোট, কিন্তু এর ভেতরে যেন লুকিয়ে আছে অনেক কিছু।

বছরের পর বছর আর্জেন্টিনার জার্সিতে কাটানো সময়, সতীর্থদের সঙ্গে অসংখ্য অনুশীলন, জয়-পরাজয়, হতাশা, কান্না আর শেষ পর্যন্ত বিশ্বকাপ জয়ের সেই অবিস্মরণীয় মুহূর্ত—সবকিছু মিলিয়েই মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর