ছবি: এআই
পেঁয়াজ, কাঁচা মরিচ আর ডিম দিয়ে কড়াইতে ভাজা এক বাটি ধোঁয়া ওঠা নুডলস—বাঙালির আড্ডায় বা বিকেলের নাশতায় এর চেয়ে লোভনীয় আর কী হতে পারে! আবার হঠাৎ পাওয়া ক্ষুধার চটজলদি সমাধান হিসেবে গরম পানিতে মসলা দিয়ে দুই মিনিটে তৈরি ইনস্ট্যান্ট নুডলসের কদরও কম নয়। কিন্তু এই মুখরোচক খাবার খেতে গিয়ে স্বাস্থ্যসচেতনদের মনে প্রায়ই খচখচ করে। অনেকেই মনে করেন, নুডলস খাওয়া মানেই জেনেবুঝে নিজের ক্ষতি হচ্ছে না তো?
ওজন বেড়ে যাওয়া বা পুষ্টিগুণের অভাবের ভয়ে অনেকেই প্রিয় খাবারটি থেকে মুখ ফিরিয়ে নেন। তবে পুষ্টিবিদেরা বলছেন ভিন্ন কথা। একটু সচেতনতা, সঠিক নুডলস বাছাই এবং রান্নার কৌশলে সামান্য পরিবর্তন আনলেই এই নুডলস হয়ে উঠতে পারে দারুণ এক পুষ্টিকর খাবার।বৈচিত্র্যময় নুডলসের দুনিয়ানুডলস মানেই কেবল রিফাইন করা সাদা ময়দা আর ক্ষতিকর প্রিজারভেটিভ—এমন ধারণা এখন পুরোনো। বিশ্বায়নের এই যুগে নুডলসের দুনিয়াটা বেশ বড় ও বৈচিত্র্যময়।
সুপারশপগুলোর তাকে এখন ময়দার পাশাপাশি আটা, ওটস, ব্রাউন রাইস ও চালের তৈরি নুডলস সহজেই পাওয়া যায়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।