বাংলাদেশের পাশাপাশি বিভিন্ন দেশে নতুন প্রজন্মের ক্লাউড সফটওয়্যার সল্যুশন সেবা দিচ্ছে অমনিল্যাব
বাংলাদেশের পাশাপাশি জাপান ও যুক্তরাজ্যে নতুন প্রজন্মের ক্লাউড সফটওয়্যার সল্যুশন সেবা দিচ্ছে অমনিল্যাব এন্টারপ্রাইজ সলিউশনস লিমিটেড। এন্টারপ্রাইজ প্রযুক্তি, ক্লাউড সল্যুশন, অ্যাকাউন্টিং আউটসোর্সিং এবং সফটওয়্যার উন্নয়নে কাজ করার পাশাপাশি বাংলাদেশে ওরাকল নেটস্যুটের সহযোগী হিসেবেও কাজ করছে প্রতিষ্ঠানটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অমনিল্যাব এন্টারপ্রাইজ সলিউশনস লিমিটেড।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের জন্য এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং ও কাস্টম সফটওয়্যার সল্যুশন দিয়ে আসছে অমনিল্যাব এন্টারপ্রাইজ সলিউশনস লিমিটেড।
পাশাপাশি জাপান, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে বুককিপিং, ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার ও ক্লাউড অ্যাকাউন্টিং সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি।অমনিল্যাবের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক রশিদুজ্জামান খান বলেন, ‘সম্পূর্ণ রিমোট ও পেপারলেস কর্মপরিবেশের মাধ্যমে আমরা ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই দক্ষ জনবলকে একত্র করতে পারছি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।