নাটোরের সিংড়ায় চলনবিলে বক শিকার করে জবাই করায় তিন শিকারি ও তাঁদের দুই সহযোগীকে আটক করা হয়
নাটোরের সিংড়ায় চলনবিলে বক শিকার করে জবাই করায় তিনজনকে দুই মাস করে কারাদণ্ড ও দুই হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
একই সঙ্গে তাঁদের দুই সহযোগী ব্যক্তিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের আয়েশ রাস্তা এলাকায় অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন সিংড়ার পাকুড়িয়া গ্রামের জনাব আলী (৩৮), বিলপাকুড়িয়া গ্রামের কাহার (১৯) ও একই গ্রামের লিটন হোসেন (৩০)।
তাঁদের সহযোগিতা করায় ভ্যানচালক আবু হানিফকে (৪০) সাত হাজার টাকা ও বিল পাকুড়িয়া গ্রামের বাসিন্দা হোসেন আলীকে (২১) পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।ইউএনও কার্যালয় সূত্রে জানা যায়, কিছু লোক চলনবিল থেকে পাখি শিকার এবং জবাই করে তা বস্তায় ভরে বিভিন্ন স্থানে বিক্রি করছেন বলে অভিযোগ এসেছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।