ধর্ষণ
ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশের জঙ্গলে নিয়ে পোশাকশ্রমিক তরুণীকে (২৬) ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানার পুলিশ।গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ডের অদূরে মিনি চিড়িয়াখানা–সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার আমিনুল ইসলাম (৩৫) কুড়িগ্রামের উলিপুর থানার বাসিন্দা।
তিনি সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ী এলাকায় থেকে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে হাওয়াই মিঠাই বিক্রি করেন।পরে ভুক্তভোগী তরুণী ধর্ষণচেষ্টার মামলা করেন। মামলায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে।সাভার মডেল থানার পুলিশ জানায়, ভুক্তভোগী ওই তরুণী বোনের সঙ্গে সাভারের পল্লী বিদ্যুৎ এলাকায় ভাড়া থেকে একটি পোশাক কারখানায় কাজ করেন।
সোমবার ওই তরুণী বোনের সঙ্গে রাগারাগি করে বাসা থেকে বের হয়ে সন্ধ্যায় সাভারে সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ডে আসেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।